চার ম্যাচ পর টটেনহ্যামের প্রথম গোল, তবুও হার অ্যাস্টন ভিলার বিপক্ষে

ক্রীড়া ডেস্ক

খেলা

প্রিমিয়ার লিগে গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের শেষ দিকে টটেনহ্যাম জোড়া গোল করে

2026-09-19T21:40:08+00:00
2026-09-19T21:40:08+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চার ম্যাচ পর টটেনহ্যামের প্রথম গোল, তবুও হার অ্যাস্টন ভিলার বিপক্ষে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম 
ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের শেষ দিকে টটেনহ্যাম জোড়া গোল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলার দল।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৪৫+৪ মিনিটে জো ম্যানজাম্বির গোলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় সফরকারীরা। বুবাকার কামারার সহায়তায় গোলটি করেন ম্যানজাম্বি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই টটেনহ্যাম সমতা ফেরানোর চেষ্টা করলেও ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভিলা। ম্যানজাম্বির পাস থেকে নিকোলাস জ্যাকসন গোল করে স্কোর ২-০ করেন। 

এরপর ৭৯ মিনিটে এমিলিয়ানো বুয়েন্দিয়ার দুর্দান্ত গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। জন ম্যাকগিনের পাস থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোল করেন বুয়েন্দিয়া। 


তিন গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। ৮৬ মিনিটে মোহাম্মদ কুদুসের সহায়তায় ক্রিস্টোফার গ্যালাঘার গোল করে ব্যবধান কমান। 

নির্ধারিত সময় পেরিয়ে ৯০+৮ মিনিটে জ্যাক ভ্যান হেকে হেডে আরও একটি গোল করে টটেনহ্যামকে আশার আলো দেখান। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে গোলটি করেন তিনি। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। 

ম্যাচে বল দখলে পরিষ্কারভাবে এগিয়ে ছিল টটেনহ্যাম। তাদের দখলে ছিল ৬৪ শতাংশ বল, শট নিয়েছে ২১টি এবং লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে অ্যাস্টন ভিলা ৩৬ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। 

এই জয়ে পাঁচ ম্যাচে অ্যাস্টন ভিলার পয়েন্ট দাঁড়াল ৪। আর পাঁচ ম্যাচ শেষে টটেনহ্যামের পয়েন্ট ২।

সময়ের আলো/টিকে
  বিষয়:   চার ম্যাচ  টটেনহ্যাম  প্রথম গোল  হার  অ্যাস্টন ভিলা  বিপক্ষ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: