প্রথম নাটকেই আলোচিত তৌসিফ-সাদনিমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নতুন প্রজন্মের অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। আর প্রথম নাটক দিয়েই

2026-09-19T22:13:12+00:00
2026-09-19T22:13:12+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রথম নাটকেই আলোচিত তৌসিফ-সাদনিমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম 
অভিনেতা তৌসিফ মাহবুব ও নতুন প্রজন্মের অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নতুন প্রজন্মের অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান।  আর প্রথম নাটক দিয়েই আলোচনায় এই জুটি। 

দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই জুটির প্রথম নাটক ‘আপন পর’। সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত পেয়েছে এটি।

মুক্তির প্রথম দিনেই ৫৮ লাখেরও বেশি ভিউ অতিক্রম করে নাটকটি। প্রকাশের দুদিন পার না হতেই ৭০ লাখ দর্শক উপভোগ করেছে ‘আপন পর’। ভিউয়ের পাশাপাশি নাটকটির গল্প ও অভিনয় নিয়েও দর্শকদের কাছ থেকে মিলছে ব্যাপক প্রশংসা।

রুবেল হাসানের পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রকাশের পর থেকেই নাটকটির মন্তব্যের ঘরে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই মধ্যে তিন হাজারের বেশি দর্শক নাটকটি নিয়ে মন্তব্য করেছেন। বিশেষ করে গল্প এবং প্রধান চরিত্রে তৌসিফের অভিনয় প্রশংসা পেয়েছে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক বলেন, নাটকটির মাধ্যমে আমাদের পরিবার ও সমাজের কথাই বলার চেষ্টা করেছি। গল্পের ভাঁজে ভাঁজে জমে থাকা কিছু না বলা কথা এবং পারিবারিক আবেগের একটি নিটোল উপস্থাপন। দর্শকদের ভালো লাগার মতোই একটি নাটক ‘আপন পর’।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে কেউ কেউ পোস্ট করেছেন। সম্পর্কের গভীরতা, আবেগঘন দৃশ্য, সংলাপের পাশাপাশি পুরো গল্পটি বাস্তবধর্মী ও শিক্ষণীয় বলে অনেকে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ অনেকে। প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই নাটকটির ভিউ ও দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া ‘আপন পর’কে আলোচনায় নিয়ে এসেছে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   প্রথম নাটক  আলোচিত  তৌসিফ  সাদনিমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: