‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক, সৌদি

2026-09-20T10:12:56+00:00
2026-09-20T10:12:56+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ এএম 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সহায়তা দেওয়া হতে পারে বলে জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, সৌদি আরবের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। তিন দেশের প্রতিরক্ষা চুক্তির কারণে এ পরিস্থিতিতে সৌদির পাশে থাকার বিষয়ে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

ফিদান বলেন, কিছু কারিগরি ক্ষেত্রে সৌদির সামরিক সহায়তা প্রয়োজন তৈরি হতে পারে। এসব প্রয়োজন পূরণে আমাদের কোনো সমস্যা হবে না।

গত মাসে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির অধীনে ইতোমধ্যে জোটের প্রাথমিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কাজও এগিয়েছে।

ফিদান বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, রিয়াদের এ সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই। যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘অনেক উদ্যোগ রয়েছে, তবে পক্ষগুলোকে সেগুলো গ্রহণ করতে হবে। নতুন কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে। আশা করি তারা তা গ্রহণ করবে। অন্যথায়, সংকটকে একপর্যায়ে সহ্য করা গেলেও এখন এর অর্থনৈতিক প্রভাব সহনীয় সীমা ছাড়িয়ে যাচ্ছে।’


তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা জোট ভবিষ্যতে আরও দেশের জন্য উন্মুক্ত হতে পারে। একই সঙ্গে এটি কোনো বিদ্যমান সামরিক জোটের বিকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নয় বলেও জানিয়েছে আঙ্কারা।

এদিকে পাকিস্তান জানিয়েছে, সৌদিতে হুতিদের হামলার জবাবে মক্কা চুক্তির আওতায় ইসলামাবাদের সামরিক প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে প্রয়োজন হলে পাকিস্তান পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দেশটি।

এর মধ্যেই শনিবার হুতিরা দাবি করেছে, তারা সৌদি রাজধানী রিয়াদের কয়েকটি ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যায়।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মক্কা চুক্তি  সৌদি  সামরিক সহায়তা  প্রস্তাব  তুরস্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: