যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৩ শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ

2026-09-20T11:37:27+00:00
2026-09-20T11:37:27+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৩ শর্ত দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনটি শর্ত পাঠিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি।  

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন রেজায়ি। তিনি সাক্ষাৎকারে আরও জানান, শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে (লেবানন, ইরান এবং ফিলিস্তিন) যুদ্ধ বন্ধ করা, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ প্রত্যাহার।


ট্রাম্পের হুমকিতে কোনো কাজ হবে না দাবি করে এসব শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থেই জরুরি বলে মত দিয়েছেন রেজায়ির। আগের দুই দফা সংঘাতের পর ইরান তাদের সামরিক পরিকল্পনায় পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। এবার তাদের মূল নজর থাকবে মার্কিন নৌবাহিনীর ওপর।

এদিকে, দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে আজ তেহরানে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুদ্ধ  যুক্তরাষ্ট্র  ৩ শর্ত  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: