দৌলতদিয়ায় পার্কিং করা বাসে আগুন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার

2026-09-20T11:37:51+00:00
2026-09-20T11:37:51+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দৌলতদিয়ায় পার্কিং করা বাসে আগুন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম 
দৌলতদিয়ায় পার্কিং করা বাসে আগুন
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় বাসিন্দাদের একাংশের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে কোনো ধারণার পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দৌলতদিয়া  পার্কিং করা বাস  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: