গাজীপুরে আগুনে পুড়ল ৪৫ বসতঘর

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৪৫টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া

2026-09-20T05:01:29+00:00
2026-09-20T05:01:29+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে আগুনে পুড়ল ৪৫ বসতঘর
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১ এএম 
আগুনে পুড়ে যাওয়া ঘর। ছবি : সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ৪৫টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে ভাড়া দেওয়া বাড়িটির ৪৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাই। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই এলাকার বাসাবাড়ির রাস্তাটি প্রশস্ত না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনার কাছাকাছি স্থানে পৌঁছাতে ও আগুন নেভাতে চরম বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গাজীপুর  আগুন  বসতঘর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: