বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতদের মধ্যে

2026-09-20T18:04:18+00:00
2026-09-20T18:04:18+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিচারক দম্পতির বাসায় চুরি, গ্রেফতার ৫
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
বিচারক দম্পতির বাসায় চুরি। ছবি : সংগৃহীত
জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের কিছু অংশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রাহুল(২৪), বিশাল(২১) ও দুখু মিয়া(২৪) সরাসরি চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত মাসুদ রানা(৪২) ও মোশারফ হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়।

চুরির সাথে জড়িত রাহুল ও বিশাল পৌরশহরের বাগেরহাট গ্রামের হাবু মিয়ার ছেলে অপরদিকে দুঃখু মিয়া শহরের ডাকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই।  

উল্লেখ্য, ৩০ জুন সন্ধ্যায় জামালপুর পৌরশহরের আমলাপাড়া এলাকায় বিচারক আহমাদুল কবির শাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা নগদ এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সে সময় মামলায় চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১৯ লাখ ১৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।


পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, মাসুদের কাছ থেকে গলানো ২৩ দশমিক ১৯ গ্রাম স্বর্ণ এবং মোশারফের কাছ থেকে ৮ আনা ৫ রতি স্বর্ণালংকার ও প্রায় ২৬ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৭৪ হাজার টাকা।

তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেফতার ও চোরাই মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার পংকজ দত্ত।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিচারক দম্পতি  চুরি  গ্রেফতার  সময়ের আলো  জামালপুর  পিবিআই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: