বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না সাকিবের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

প্রতিদিনের মতো মাছের পোনা আহরণ করতে বাবার হাত ধরে সাগরের চরে গিয়েছিল সাকিবুল হাসান (১০)। কিন্তু কে জানত, বাবার সঙ্গে

2026-09-20T18:28:46+00:00
2026-09-20T18:33:19+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরা হলো না সাকিবের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:৩৩ পিএম
সাকিবুল হাসান। ছবি : সময়ের আলো
প্রতিদিনের মতো মাছের পোনা আহরণ করতে বাবার হাত ধরে সাগরের চরে গিয়েছিল সাকিবুল হাসান (১০)। কিন্তু কে জানত, বাবার সঙ্গে এই যাওয়াই হবে তার জীবনের শেষ যাত্রা। মাছের পোনা ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীর।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী ঘাটের উত্তর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুকলালপাড়ার মোহাম্মদ হোছাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালেও বাবার সঙ্গে জোয়ারের পানিতে সাগরের চরে মাছের রেণু আহরণ করতে যায় সাকিব। বাবা মোহাম্মদ হোছাইন, চাচাসহ পরিবারের অন্য সদস্যরা চরে নেট জাল বসিয়ে বাগদা ও গলদা চিংড়ির পোনা আহরণে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সবার অগোচরে সাগরের স্রোতে তলিয়ে যায় সাকিব। পরে অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে সাকিবের নিথর দেহ উদ্ধার করা হয়।

ছনুয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কালু বলেন, ছেলেটি মৃগী রোগী ছিল বলে শুনেছি। প্রতিদিন বাবার সঙ্গে মাছ ধরতে যেত। আজ হঠাৎ করেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।


ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, সাকিবুল হাসান আমার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। একটি সম্ভাবনাময় জীবনের এভাবে অকালে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মাছ ধরতে গিয়ে সাগরের স্রোতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি।

সময়ের আলো/এনএন


  বিষয়:   সাগর  পোনা মাছ  ফিরল না  সাকিব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: