টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলে ২০ ঘণ্টার ব্যবধানে আবারও ছোরমান রেজা নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা

2026-09-20T17:03:34+00:00
2026-09-20T17:03:34+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
ছোরমান রেজা। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলে ২০ ঘণ্টার ব্যবধানে আবারও ছোরমান রেজা নামের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

ছোরমান রেজার ভাই হালিম রেজা বলেন, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  


টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: