নিখোঁজের ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চবি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজের ৩ ঘণ্টা পর সাজিদ শাহারিয়ার সানম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

2026-09-20T18:09:42+00:00
2026-09-20T18:10:55+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৬:১০ পিএম
সাজিদ শাহারিয়ার সানম। ছবি : সময়ের আলো
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজের ৩ ঘণ্টা পর সাজিদ শাহারিয়ার সানম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জানা যায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইড সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সাজিদ।

নিহত শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নেমে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। ঠিক তখনই মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সাজিদ পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।


এরপর ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় কাপ্তাই থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ডুবুরি দল। পরে নৌবাহিনীর ডুবুরি দলও উদ্ধারকাজে যুক্ত হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছিল। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কর্ণফুলী নদী  চবি শিক্ষার্থী  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: