গাজী নজরুলের গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে?

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে— তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে

2026-09-20T22:20:14+00:00
2026-09-20T22:20:14+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাশেদ খাঁন
গাজী নজরুলের গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে— তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে?

রোববার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে? আশা করি তদন্তে সব বের হয়ে আসবে। কিন্তু এই জামায়াত নেতার গ্রেফতারের দাবিতে কি জামায়াত-শিবির মাঠে নামবে? এনসিপির নেতারা কি রাজপথে নেমে স্লোগান দিবে, হৈ হৈ রৈ রৈ জামায়াত-শিবির গেলি কই? নাকি জামায়াত নেতার এই অপকর্মের দায় নিয়ে জামায়াত-শিবির ও এনসিপি চুপ থাকবে?

তিনি আরও লেখেন, দেখেন, গাজী নজরুল ইসলামের সাবেক ড্রাইভার মেয়েটির আপন মামা। হয়তো ছোট্ট ভাগনির সাথে এমপির এমন সম্পর্ক মামা মেনে নিতে পারেনি! তবে মেয়েটির মা-বাবা এমন ন্যক্কারজনক কাজের সাপোর্ট করে অপরাধ করেছে। আমি মনে করি, জামায়াত এমপি গাজী নজরুল ইসলামসহ মেয়েটির বাবা-মায়ের অতি লোভেরও শাস্তি হওয়া উচিত। জামায়াত-শিবির, এনসিপির দিকে পুরো জাতি তাকিয়ে আছে, কখন তারা হত্যার প্রতিবাদে লংমার্চের আহ্বান করে। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কয়েকজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দাবি করে, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয়। এ নিয়ে বিতর্ক চলার মধ্যেই গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আবারও বিতর্ক দেখা দেয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করা ছিল।

ওই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। বিষয়টি সামনে আসার পর চাকরির প্রলোভন দেখানো কিংবা অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা শুরু হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   রাশেদ খাঁন  গাজী নজরুল  জামায়াত-শিবির 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: