কথা ছিল ঘরে ফিরবে, স্টেশনে নেমে নিখোঁজ রায়হান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

মায়ের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে তিন দিন আগে বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হন রায়হান ইসলাম মৃধা (১৪)। শনিবার (১৯

2026-09-21T16:53:15+00:00
2026-09-21T17:25:35+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কথা ছিল ঘরে ফিরবে, স্টেশনে নেমে নিখোঁজ রায়হান
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৫:২৫ পিএম
নিখোঁজ রায়হান ইসলাম মৃধা । ছবি : সংগৃহীত
মায়ের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে তিন দিন আগে বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হন রায়হান ইসলাম মৃধা (১৪)। শনিবার (১৯ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ স্টেশনে নামার পর থেকেই নিখোঁজ হন তিনি।

রায়হান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও দিনমজুর হুমায়ুন কবির মৃধার বড় ছেলে। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। তিনি উপজেলার গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত। মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম থেকে পরিবহনে মোরেলগঞ্জে আসে রায়হান। মোরেলগঞ্জ স্টিল ব্রিজের গোড়ায় স্টেশনে নামার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বহু আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।


নিখোঁজ শিক্ষার্থীর পিতা দিনমজুর মো. হুমায়ুন কবির মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, রায়হান মায়ের কাছে বেড়াতে গিয়ে পরিবহন থেকে মোরেলগঞ্জে স্টেশনে নামা হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রায়হানের সন্ধান পেলে ০১৭৫৯৬২৯৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য থেকে অনুরোধও জানান তিনি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্টেশন  নিখোঁজ  রায়হান  সময়ের আলো  মোরেলগঞ্জ  বাগেরহাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: