জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বিকেলে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন।নিউইয়র্ক যাওয়ার পথে

2026-09-21T17:50:05+00:00
2026-09-21T17:50:05+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার বিকেলে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : তাসনিম নিউজ এজেন্সি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বিকেলে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন।

নিউইয়র্ক যাওয়ার পথে তিনি কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করেন। সেখানে তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরামর্শ করেন।

এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন মোকাবেলা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ প্রতিপাদ্য নিয়ে।


জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

এবারের অধিবেশনের আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং অন্যান্য বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   জাতিসংঘ  সাধারণ পরিষদ  অধিবেশন  নিউইয়র্ক  আরাঘচি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: