পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির আজকের তেহরান সফরের সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা বিনিময়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে তাসনিম।
নাকভি সোমবার (২১ সেপ্টেম্বর) তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
তাসনিমের পাওয়া তথ্য অনুযায়ী, নাকভির এই সফরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কিত কোনো বিষয় আলোচনার মূল বিষয় নয়। সফরের আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতাই গুরুত্ব পাবে।
তাসনিম আরও জানতে পেরেছে, নাকভি ইরানের জন্য যুক্তরাষ্ট্রের কোনো বার্তা নিয়ে আসছেন না। একইভাবে তার মাধ্যমে ইরানও যুক্তরাষ্ট্রের কাছে কোনো বার্তা পাঠাবে না।
ইরানের সাতটি শর্ত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এই অবস্থানে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি।
সময়ের আলো/ইউএমএইচ