বাউফলে ৪ ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

রাতের নীরবতা ভেঙে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। মাত্র এক মিনিটের ব্যবধানে পরপর চারটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে

2026-09-22T00:17:22+00:00
2026-09-22T00:17:22+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাউফলে ৪ ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ এএম 
ছবি : সংগৃহীত
রাতের নীরবতা ভেঙে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। মাত্র এক মিনিটের ব্যবধানে পরপর চারটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পটুয়াখালীর বাউফল পৌর শহরে।

বিস্ফোরণের ঘটনাস্থল ছিল বাউফল থানার অদূরে পাবলিক মাঠ, কুন্ডপট্টী, গোলাবাড়ী ও উপজেলা পরিষদের সামনের এলাকা।

হঠাৎ বিকট শব্দে দোকানপাট ও রাস্তায় থাকা মানুষজন ছুটোছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সারে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থানে ৪ থেকে ৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাউফল থানার পুলিশ।


এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আজকে একটি বিশেষ প্রোগ্রাম ছিল। সেই বিশেষ প্রোগ্রামের পর এটি একটি ফাজলামো। সেই ফাজলামির কারণটা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বাউফলে ৪ ককটেল বিস্ফোরণে আতঙ্ক  ঘটনাস্থলে পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: