কাবাডিতে পদকের স্বপ্ন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমসে প্রথম দিনটি ছিল চরম হতাশার। শুটিং, ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতার কিংবা টেবিল টেনিস কোথাও কোনো সুখবর ছিল। কেবল

2026-09-22T02:37:34+00:00
2026-09-22T02:37:34+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কাবাডিতে পদকের স্বপ্ন বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসে প্রথম দিনটি ছিল চরম হতাশার। শুটিং, ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতার কিংবা টেবিল টেনিস কোথাও কোনো সুখবর ছিল। কেবল হারের দুঃস্মৃতি। তবে সেই হতাশা সোমবার গেমসের দ্বিতীয় দিনে কিছুটা হলেও ঘুচেছে। বাংলাদেশ জাতীয় কাবাডি পুরুষ দল টানা দুই ম্যাচ জিতে শুধু লাল-সবুজদের সম্মানই বাঁচায়নি, একই সঙ্গে পদকের স্বপ্নও বাঁচিয়ে রেখেছে।

দিনের শুরুটা ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই ছিল বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হেরেছে কোরিয়ান খেলোয়াড়রা। বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৩৯-৩৫ পয়েন্ট ব্যবধানে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হয় মিজান বাহিনী। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি মাত্র ১ পয়েন্টের ব্যবধানে জেতে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে হারায় ৪৮-৪৭ পয়েন্টে।

জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকে ছিল পয়েন্ট ভাগাভাগির। কখনো চাইনিজ তাইপে লিড নিয়েছে তো আবার কখনো এগিয়ে ছিল বাংলাদেশ। একেবারে শেষ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। রেফারির ম্যাচ শেষের বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের খেলোয়াড়রা। পদক জেতা এখনও নিশ্চিত না হলেও লাল-সবুজদের আনন্দ ছিল পদক জয়েরই।

টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ পদক জয়ের পথে। আজ কিছুটা সহজ প্রতিপক্ষ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে বাংলাদেশ জিতলেই গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্টই পদক পায়। ভারত এই গ্রুপের টপ ফেবারিট। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হওয়ার দৌড়ে রয়েছে।


গত এশিয়াডে এই চাইনিজ তাইপের কাছে হেরেই ব্রোঞ্জ হারায় বাংলাদেশ। গতকাল তাই শুরু থেকেই সাবধানি ছিল মিজানরা। একপর্যায়ে বাংলাদেশ ৭ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের ভুলে তাইপে কিছু পয়েন্ট আদায় করে। এতে ২৪-২০ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে চাপে রাখার কথা সেখানে উল্টো চাপে পড়ে। একপর্যায়ে তাইপে ৩৬-৩৫ পয়েন্টের লিড নেয়। মিনিট চারেক আগে বাংলাদেশ লিড নিয়ে ৪০-৩৯ করে। তাই শেষ তিন মিনিট খুব স্নায়ুযুদ্ধ হয়। শেষ হাসি বাংলাদেশই হেসেছে ৪৮-৪৭ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে।

এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডির রয়েছে দারুণ সুনাম। বহুবার আসর থেকে পদক জেতার রেকর্ড রয়েছে। একসময় বাংলাদেশ রুপা জেতার মতো দল থাকলেও অনেক দিন ধরেই পুরুষ দল ব্রোঞ্জের ধারে কাছেও যেতে পারছে না। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা।

১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে বাংলাদেশের পুরুষ দল প্রথম পদক জেতে। সেবার রুপা জেতে দলটি। সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের আসরেও আসে রুপা। ১৯৯৮ সালে ব্যাংকক এশিয়াডে রুপা হারিয়ে ব্রোঞ্জে নাম লেখায়। তবে ২০০২ সালে বুসান এশিয়াডে আবারও রুপা জেতে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ২০০৬ দোহা এশিয়ান গেমসে আবার নিম্নগামী হয় দল, জেতে ব্রোঞ্জ। এরপর টানা ২০ বছর কেটে গেলেও পুরুষ আর পদক জিততে পারেনি। জাপানের আইচি-নাগোয়াতে এবার সুযোগ থাকছে পদক পুনরুদ্ধারের।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   কাবাডি  পদক  স্বপ্ন  বাংলাদেশ  সময়েরভ আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: