চাকরির সুযোগ দিচ্ছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ছুটি।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম : নগদ লিমিটেড
পদের নাম : প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার
বিভাগ : নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি
পদসংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা : আর্থিক প্রযুক্তি (ফিনটেক) স্টার্টআপে ভালো জ্ঞান
অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ৩ অক্টোবর ২০২৬
সময়ের আলো/মহু