জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজধানী টোকিও ও

2026-09-22T10:59:30+00:00
2026-09-22T11:05:59+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম  আপডেট: ২২.০৯.২০২৬ ১১:০৫ এএম
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘দুজুয়ান’, নিহত ২
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর প্রভাবে জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কিয়োদো নিউজের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এদিন ভোরে ‘দুজুয়ান’ জাপানের উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। তবে ভারী বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মাটির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা বজায় রেখেছে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার জাপানের পূর্ব উপকূলের কাছে ঝড়টির বাতাসের গতি ঘণ্টায় ১৪৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রবল বৃষ্টিতে কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুটি প্রাণহানির পাশাপাশি আরও চারজন নিখোঁজ রয়েছেন।

ইজু দ্বীপপুঞ্জের ওশিমা এলাকায় ২৪ ঘণ্টায় ৬৮৬.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা সেপ্টেম্বর মাসের স্বাভাবিক মাসিক গড়ের প্রায় দ্বিগুণ। টোকিও ও আশপাশের বিভিন্ন এলাকাতেও রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।


ঝড়ের প্রভাবে প্রায় ৫০ হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বেশ কিছু রেল পরিষেবা বন্ধ বা বিলম্বিত হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্যা ও ভূমিধসে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।

সময়ের আলো/এমকে
  বিষয়:   জাপান  তাণ্ডব  টাইফুন  দুজুয়ান  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: