এবার ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের

2026-09-22T12:31:13+00:00
2026-09-22T12:36:32+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
তিন গণমাধ্যমের সাথে বিরোধ
এবার ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ১২:৩৬ পিএম
২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান বিরোধের মধ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ‘ট্রাম্প টিভি’ সম্প্রচার করা হচ্ছে। এতে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ বক্তব্য, ঘোষণা, সংবাদ এবং বিভিন্ন কার্যক্রমের ভিডিও সার্বক্ষণিক প্রচার করা হবে।

সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম তিনটি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, সংবাদ পরিবেশনের কারণে তাদের প্রবেশাধিকার সীমিত করা সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর পরিপন্থী।


ট্রাম্প অবশ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসিসহ কয়েকটি বড় সংবাদ নেটওয়ার্ক সিএনএনের পাশে দাঁড়িয়েছে। যৌথ বিবৃতিতে তারা বলেছে, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় সরকার তাদের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারে না।

এর মধ্যেই হোয়াইট হাউসের নিজস্ব প্ল্যাটফর্ম হিসেবে ‘ট্রাম্প টিভি’ চালু হওয়ায় মার্কিন প্রশাসন ও সংবাদমাধ্যমের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল।


সময়ের আলো/এমকে
  বিষয়:   টিভি  ট্রাম্প  হোয়াইট হাউস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: