চাঁদাবাজি-সন্ত্রাসে অতিষ্ঠ ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ সবজি আমদানি-রফতানি

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল নগরীর বহুমুখী সিটি পাইকারি সবজির বাজারে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। এতে বহুমুখী সিটি

2026-09-22T14:38:24+00:00
2026-09-22T14:38:24+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল নগরীর বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার
চাঁদাবাজি-সন্ত্রাসে অতিষ্ঠ ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ সবজি আমদানি-রফতানি
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম 
বরিশালে চাঁদাবাজি-সন্ত্রাসে অতিষ্ঠ ব্যবসায়ীদের ধর্মঘট। ছবি : সময়ের আলো
বরিশাল নগরীর বহুমুখী সিটি পাইকারি সবজির বাজারে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা। এতে বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে সব ধরনের সবজি আমদানি রফতানি এবং লেনদেন বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু করে পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীরা।

ব্যবসায়ী লোকমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে একই সাথে প্রতিটি আড়ত থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে মারধর করার অভিযোগও করেন ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে।

ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে পাইকারি সবজির বাজার থেকে কোন সবজি সরবরাহ না হওয়ায় এর প্রভাব পরতে পারে খুচরা বাজারে বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ী ইমরান। তিনি বলেন, এখানে ধর্মঘট চলতে থাকলে সবজির বাজার চড়া দামে ভোগান্তিতে পড়বে সাধারণ ক্রেতারা। 


বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার পুলিশ জানিয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দেয়ার পর একজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে মার্কেটে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বরিশাল  চাঁদাবাজি  সন্ত্রাস  ব্যবসায়ী  ধর্মঘট  সবজি  আমদানি  রফতানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: