পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, কারা ককটেল মারছে : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত

2026-09-22T18:14:22+00:00
2026-09-22T18:38:45+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, কারা ককটেল মারছে : রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ৬:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত সেটি বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করে রাশেদ খান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন তাদের দাবি মানলে ককটেল আর ফুটবে না। তিনি যে কথা বলেছেন, তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই এর সত্যতা বেরিয়ে আসবে যে, কারা এই ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের কাজের সঙ্গে জড়িত।


রাশেদ খাঁন বলেন, সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া হচ্ছে। একদিকে জামায়াত ও এনসিপি লংমার্চের কর্মসূচি দিচ্ছে, অন্য দিকে মাঠে নেমে অরাজকতা তৈরি করছে আওয়ামী লীগ।

এ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত-এনসিপি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী দল। এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  রাশেদ খাঁন  এনসিপি  গ্রেফতার  লংমার্চ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: