জহির হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট কাঁচাবাজার মসজিদের পাশে হাসানের হোটেলের সামনে জহিরুল ইসলাম জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় তিনজনকে

2026-09-22T20:22:15+00:00
2026-09-22T20:22:15+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
জহির হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট কাঁচাবাজার মসজিদের পাশে হাসানের হোটেলের সামনে জহিরুল ইসলাম জহিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ছালাউদ্দিন ওরফে সালাউদ্দিন, নাদিম ও মো. রমজান হোসেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন নাকচ করে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. হাফিজ উদ্দিনসহ তিনজনকে খালাস দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ খলিলুর রহমান (খলিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০২ সালের ২৯ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থানার নিউমার্কেট কাঁচাবাজার মসজিদের পাশে হাসানের হোটেলের সামনে পূর্বশত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে জহিরুল ইসলাম জহিরের ওপর হামলা করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে জহিরের পেটের ওপরের অংশ, গলা ও বুকের সংযোগস্থলসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহত জহিরের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।


মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ২৯ ফেব্রুয়ারি ধানমন্ডি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এস এম মোস্তাক হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ২০০৬ সালের ১০ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচারকাজে বিভিন্ন সময়ে আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হত্যা  মামলা  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: