ইরানের বিমানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও হামলার সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, আন্তর্জাতিক আইনের ভিত্তি

2026-09-22T20:31:24+00:00
2026-09-22T20:31:24+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিমানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
ইরানের বিমানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে চীন। সংগৃহীত ছবি
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও হামলার সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, আন্তর্জাতিক আইনের ভিত্তি ছাড়া একতরফাভাবে আরোপ করা এমন নিষেধাজ্ঞার বিরোধিতা করে তারা।   

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ইরানি উড়োজাহাজকে জ্বালানি, অবতরণের সুবিধা কিংবা টিকিট বিক্রিতে সহায়তা করা বিমানবন্দর ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এসব প্রতিষ্ঠানকে বৈশ্বিক ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার কথাও জানান মার্কিন অর্থমন্ত্রী। 

এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কিংবা আন্তর্জাতিক আইনের ভিত্তি না থাকা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে চীন। 


মার্কিন এই উদ্যোগ এমন সময়ে সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের অর্থনৈতিক বৈঠকেও অংশ নেন।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নেওয়া নিষেধাজ্ঞা কৌশলের বিরোধিতা করেছে চীন, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ফলে মার্কিন নিষেধাজ্ঞা নীতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, বেসামরিক বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগকে ইরানবিরোধী সামরিক অভিযানের পাশাপাশি অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের পর ইরান কৌশলগত সুবিধা পেয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র : প্রেস টিভি


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান বিমান  মার্কিন নিষেধাজ্ঞা  প্রত্যাখ্যান  চীন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: