সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর

2026-09-23T02:51:41+00:00
2026-09-23T02:51:41+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
সৌদির বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ এএম 
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে চিঠিটি তুলে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : জামায়াতের ফেসবুক থেকে নেওয়া
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সৌদি দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি চিঠি দেন জামায়াত আমির। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে চিঠিটি তুলে দেন তিনি।

চিঠিতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সৌদি সরকার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।

বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরবের বিশেষ মর্যাদা ও গভীর শ্রদ্ধা-ভালোবাসার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়। এতে মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম ও মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্বের কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে দেশটির সহযোগিতা ও সেবার প্রশংসা করা হয়।

চিঠিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুই দেশের সম্পর্ক কেবল প্রচলিত দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ভিত্তি গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত।


সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধ হিসেবে ভূমিকা রাখছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদির বাদশাহ  জামায়াত আমির  চিঠি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: