সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরির সুযোগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২৭৯। আবেদনের শেষ

2026-09-23T09:53:55+00:00
2026-09-23T09:57:00+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাকরি
সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরির সুযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৯:৫৭ এএম
সরকারিভাবে ব্রুনেইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ব্রুনেইয়ে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২৭৯। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

চাকরির বিবরণ

১. কোম্পানির নাম : সিওয়াই কনস্ট্রাকশন
পদের নাম ও পদসংখ্যা : নির্মাণশ্রমিক-১
বেতন/মজুরি : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।

২. কোম্পানির নাম : লেম্যান এন্টারপ্রাইজ
পদের নাম ও পদসংখ্যা : এসি টেকনিশিয়ান-১
বেতন/মজুরি : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।

৩. কোম্পানির নাম : হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : খামারশ্রমিক-১
বেতন/মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।

৪. কোম্পানির নাম : সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : নির্মাণশ্রমিক-১৮০
নির্মাণশ্রমিক -৫
প্লাম্বার-৫
রাজমিস্ত্রি-২
ফোরম্যান-৩
ড্রাফটম্যান-৫
ওয়েল্ডার-৫
ইলেকট্রিশিয়ান-৫
কাঠমিস্ত্রি-৫
ড্রাইভার ক্লাস ৩-৩
ট্রাক ড্রাইভার-৩
ভারী যানবাহনচালক-৩
সুপারভাইজার-১
অপারেটর-১
টেকনিশিয়ান-১


বেতন/মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)। অপারেটর ও টেকনিশিয়ান পদের বেতন দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা)।

৫. কোম্পানির নাম : সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : নির্মাণকর্মী-২০
শ্রমিক-৪
গ্রাস কাটার-৫
বেতন/মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।

৬. কোম্পানির নাম : বিএমএম এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : সাধারণ শ্রমিক-৩
বেতন/মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।

৭. কোম্পানির নাম : এবিডি এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : ইলেকট্রিশিয়ান-৩
ফোরম্যান-২
বেতন/মজুরি : দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২২ টাকা)।

৮. কোম্পানির নাম : আলওয়ালি এসডিএন বিএইচডি
পদের নাম ও পদসংখ্যা : শ্রমিক-৫
বেতন/মজুরি : মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।

৯. কোম্পানির নাম : এমডি রাফি কনস্ট্রাকশন
পদের নাম ও পদসংখ্যা : হেভি যানবাহন ড্রাইভার-৪
বেতন/মজুরি : দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।

আবেদনের নিয়ম : ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি : ২০০ টাকা।

সার্ভিস চার্জ : নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষ কর্মীর ক্ষেত্রে ৫৬ হাজার ৩৫০ টাকা। আধা দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকা।

‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখায় পে-অর্ডার সম্পন্ন করে বোয়েসেলে মূল কপি জমা দিতে হবে।

অন্যান্য সুবিধা : থাকা ও খাওয়ার খরচ কোম্পানি বহন করবে; বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে; মেডিক্যাল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাদি ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদনের শেষ তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

শর্ত : দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে, যা নবায়নযোগ্য।

কর্মঘণ্টা : দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

সময়ের আলো/মহু
  বিষয়:   চাকরি  নিয়োগ বিজ্ঞপ্তি  ব্রুনেই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: