আইসিসির নতুন এফটিপিতে কমছে ওয়ানডে, বাড়ছে টি-টোয়েন্টি

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে টি-টোয়েন্টি ম্যাচ বাড়তে পারে। এতে ক্রিকেটের ৫০ ওভারের ফরম্যাটের ভবিষ্যৎ

2026-09-23T15:48:57+00:00
2026-09-23T15:48:57+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আইসিসির নতুন এফটিপিতে কমছে ওয়ানডে, বাড়ছে টি-টোয়েন্টি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেটের নতুন ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে টি-টোয়েন্টি ম্যাচ বাড়তে পারে। এতে ক্রিকেটের ৫০ ওভারের ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নির্ধারণে গতকাল দুবাইয়ে শুরু হয়েছে ক্রিকেট অপারেশন্স কর্মশালা। আইসিসির সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মশালায় ভবিষ্যৎ ক্রিকেটের সূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বর্তমান এফটিপি চক্র শেষ হবে ২০২৭ সালের মার্চে।

তবে দুবাইয়ের এই কর্মশালা থেকেই পূর্ণাঙ্গ ও চূড়ান্ত এফটিপি প্রকাশের সম্ভাবনা কম। আইসিসির এক কর্মকর্তার বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, বেশ কিছু পরিবর্তনশীল ও জটিল বিষয় এখনো আলোচনায় থাকায় এই মুহূর্তে চূড়ান্ত সূচি প্রকাশ করা সম্ভব নয়।

নতুন এফটিপিতে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওয়ানডের সূচিতে। অনেক ক্রিকেটারের দৃষ্টিতে ৫০ ওভারের ক্রিকেটের জনপ্রিয়তা কমেছে। এর প্রভাব আগামী চক্রের সূচিতেও পড়তে পারে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ।

তবে ওয়ানডেকে পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা আইসিসির নেই। বরং এই ফরম্যাটের আকর্ষণ ফিরিয়ে আনতে নব্বইয়ের দশকের জনপ্রিয় ত্রিদেশীয় ও চার দলীয় সিরিজের ধাঁচে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা রয়েছে। ওয়ানডে সুপার লিগের বিকল্প হিসেবে এমন সিরিজ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হতে পারে। নতুন এফটিপিতে ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে এটিই আইসিসির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।


সময়ের আলো/কেএইচ



  বিষয়:   সময়ের আলো  আইসিসি  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: