‘ইসলামি বইমেলাকে নির্দিষ্ট ঘরানার প্রদর্শনী না বানানোর আহ্বান’

শাব্বির আহমাদ খান

ইসলাম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বসেছে ইসলামি বইমেলা। মাদরাসাপড়ুয়া তালিবুল ইলমদের পাশাপাশি জেনারেল পড়ুয়ারাও মেলায় আসছেন এবং স্টলগুলো ঘুরে

2026-09-23T21:38:46+00:00
2026-09-23T22:13:36+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
‘ইসলামি বইমেলাকে নির্দিষ্ট ঘরানার প্রদর্শনী না বানানোর আহ্বান’
শাব্বির আহমাদ খান
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ১০:১৩ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে বসেছে ইসলামি বইমেলা। মাদরাসাপড়ুয়া তালিবুল ইলমদের পাশাপাশি জেনারেল পড়ুয়ারাও মেলায় আসছেন এবং স্টলগুলো ঘুরে দেখছেন। আবার নিজেদের পছন্দের তালিকায় থাকা বই সংগ্রহ করছেন অনেকেই।

প্রতিবারের ন্যায় এবারও মেলার স্টলগুলো সাজানো হয়েছে নান্দনিকভাবে। লেখক-পাঠকদের পদচারণায় ধীরে ধীরে মেলা জমে উঠছে। মেলাকে নির্দিষ্ট গোষ্ঠীর প্রদর্শনী না বানিয়ে সব মতাদর্শের মানুষের জন্য উন্মুক্ত রাখার কথা বলেছেন পাঠক ও অ্যাকটিভিস্ট মাওলানা রাশেদ মুসল্লি।

অন্যান্যবারের মতো ইসলামি বইমেলা এবার এখন পর্যন্ত জমে না ওঠার কারণ উল্লেখ করে তিনি সময়ের আলোকে বলেন, ‘এবারের ইসলামি বইমেলা অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কমই সাড়া ফেলেছে। যার মূল কারণ হলো মেলা কমিটির নতুন কাঠামো। মেলা শুরুর আগে নবগঠিত কমিটি যখন সবাইকে ফরম উত্তোলন করতে বলেন, তখন মেলার ব্যবস্থাপনা, নান্দনিকতা, নিরাপত্তা ও অন্যান্য বিভিন্ন বিষয়ে ক্লিয়ারেন্স দিতে না পারায় প্রকাশকেরা ফরম উত্তোলন থেকে পিছিয়ে ছিলেন। পরবর্তীতে যখন বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, তখন তারা প্রকাশকদের মেলা ব্যবস্থাপনার বিষয়ে আশ্বস্ত করেন।’

এই মেলাকে যে-কোনো ধরনের বিতর্কমুক্ত রাখার কথা উল্লেখ করে রাশেদ মুসল্লি বলেন, ‘কেবল লেখক-প্রকাশক নয়, বরং বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ ও সেলিব্রিটিদের মেলায় দাওয়াত করা, একসঙ্গে মেলায় বসে আড্ডা দেওয়া, সাহিত্য নিয়ে আলোচনা করা এবং ইসলামি সাহিত্যকে প্রতিষ্ঠিত করা দরকার। এছাড়া ইসলামিক মিডিয়ার বাইরে মূলধারার মিডিয়াগুলোতে কীভাবে প্রচার পাওয়া যায়, সেভাবে কাজ করা উচিত। অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সঠিক প্রক্রিয়ায় এই মেলাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।’

এ বিষয়ে ইসলামি বইমেলা আয়োজন কমিটির সদস্য ও রুহাম পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম সময়ের আলোকে বলেন, ‘বিষয়টি সত্যি। এবার ইসলামি বইমেলা আগের বারের মতো জমে উঠেনি এখনও। এর পেছনে কিছু কারণ আছে৷ ইসলামি ফাউন্ডেশনের অবহেলার কারণে মেলা সঠিক সময়ে আয়োজন সম্ভব হয়নি। এটা একটা কারণ। আবার মেলা বেশি জমে ওঠে রবিউল আউয়াল মাসে। সিরাতের মাসে। সে সময় ফাউন্ডেশনেরও বিভিন্ন আয়োজন থাকে। আর লিটলম্যাগ নিয়ে যেটা হয়েছে সেটা আসলে ভুল বোঝাবুঝি। এখানে ফাউন্ডেশনের একটা অংশে গেম খেলেছে। আমাদেরকে ভিলেন বানিয়ে প্রকাশ করেছে। তবে আশা করছি, মেলা জমে উঠবে শিগ্‌গিরই।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইসলামি বইমেলা  প্রদর্শনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: