‘১৭ বছরের ট্রেন্ড মুক্ত হতে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

১৭ বছরের দীর্ঘদিনের ট্রেন্ড থেকে মুক্ত হতে নির্বাচিত সরকারের এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছেন পানি

2026-09-23T23:53:27+00:00
2026-09-23T23:53:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘১৭ বছরের ট্রেন্ড মুক্ত হতে কিছু কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
১৭ বছরের দীর্ঘদিনের ট্রেন্ড থেকে মুক্ত হতে নির্বাচিত সরকারের এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

মন্ত্রী আরও বলেন, ১৭ বছরের একটা দীর্ঘদিনের ট্রেন্ড। এই ট্রেন্ড থেকে মুক্ত হয়ে আসার জন্য নির্বাচিত সরকারের এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরও সুন্দরভাবে পরিচালনা করা হবে।

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় জেলার নির্বাচিত সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   ট্রেন্ড মুক্ত  পানি সম্পদ মন্ত্রণালয়  এ্যানি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: