রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৭৩ জন, তেজগাঁও বিভাগ ১০৯ জন, মিরপুর বিভাগ ১২৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সময়ের আলো/মহু