সারাদেশে সমস্যা থাকলেও সংসদে নেই : জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সারাদেশে সমস্যা থাকলেও সংসদে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

2026-09-24T19:03:57+00:00
2026-09-24T19:26:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সারাদেশে সমস্যা থাকলেও সংসদে নেই : জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৭:২৬ পিএম
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
সারাদেশে সমস্যা থাকলেও সংসদে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। 

জামায়াতে আমির বলেন, ‘হামে শিশু মৃত্যুর বিষয়টি দুঃখজনক। টিকা নিয়ে তেলেসমাতি করা হয়েছে। জেলা সদরের মতো নাকি উপজেলা সদরেও আইসিইউ দেবে সরকার, এগুলো অবাস্তব কথা। সবকিছুতে লুকোচুরির মানসিকতা বিদ্যমান।’

রোহিঙ্গা একটি আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে আমির বলেন, ‘মুক্তি পেতে একমাত্র সমাধান নিজ দেশে সসম্মানে ফিরে যাওয়া, কিন্তু এই অবস্থা এখনো তৈরি হয়নি। এই ইস্যুতে বাংলাদেশ কিছুই করতে পারেনি।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছি।’ তার ভাষ্য- চীন, ভারত তথা জাতিসংঘ উদ্যোগী হলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব।


রোহিঙ্গা ইস্যুতে তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের বিশাল জনগোষ্ঠী অনাদর, অবহেলা ও অশিক্ষায় বেড়ে উঠছে, যা আগামীতে এ অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে।’

এ-সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত শুনেন এবং সেগুলোর উত্তর দেন। 

জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় কেবল দ্রব্যমূল্যই নয়, যাতায়াত খরচও বেড়েছে। বিরোধী দল রাজপথে সমাধান চায়নি, সংসদে চেয়েছিল। ৬৮ বিধিতে নোটিশ দিয়ে আলোচনা হয়েছিল। বিদ্যুতের ক্ষেত্রে এক্সপার্ট টেকনিক্যাল টিম দিতে চাইলেও সরকার গ্রহণ করেনি।’

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে ইসির বক্তব্যের উত্তরে জামায়াতের আমির বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চেয়েছিলাম। সারাবছরই তো কোনো না কোনো পরীক্ষা হয়। নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত নয়, দুর্বল।’

সময়ের আলো/মহু
  বিষয়:   সমস্যা  সংসদ  জামায়াতে আমির  সিলেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: