ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা স্থায়ী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন

2026-09-24T19:40:47+00:00
2026-09-24T19:40:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা স্থায়ী বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম 
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন—রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকা ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ), রাজশাহীর সারদায় সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামন (সাবেক এসপি, ঢাকা), সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, ডিএমপি), কক্সবাজার এপিবিএনে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি), ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এবং কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম (সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থায়ীভাবে বরখাস্ত হওয়া এই ৬ কর্মকর্তাকে আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দোষী সাব্যাস্ত করে ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


একই দণ্ড পেয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

আর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অন্যদিকে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন একই আদালত।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ডিএমপি  পুলিশ  বরখাস্ত  মানবতাবিরোধী  প্রজ্ঞাপন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: