বুড়িগঙ্গার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম- মাহি ওরফে সাইফ (৯) ও রোহান (৮)। বৃহস্পতিবার

2026-09-24T23:46:35+00:00
2026-09-24T23:46:35+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বুড়িগঙ্গার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম- মাহি ওরফে সাইফ (৯) ও রোহান (৮)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর থানাধীন ৫৭ নং ওয়ার্ডের লোহার ব্রিজ ঢাল সংলগ্ন আদি বুড়িগঙ্গা নদীর চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফ ও রোহান প্রতিবেশী ও বন্ধু। কামরাঙ্গীর চরের রহমতবাগ পরিবারের সঙ্গে থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার।

তিনি বলেন, বুধবার বিকালে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পায়। পরে ভোরে তাদের মরদেহ ভেসে উঠে।


তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাঁশের তৈরি ভেলা আনতে ওই চ্যানেলে নেমে ডুবে যায়। মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/জোই

  বিষয়:   বুড়িগঙ্গা  পানিতে ডুবে  শিশুর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: