২৫ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আজ ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ১০ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৭ তম (অধিবর্ষে ২৬৮ তম) দিন।এক নজরে

2026-09-25T09:22:35+00:00
2026-09-25T09:22:35+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
২৫ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ এএম 
ছবি : সংগৃহীত
আজ ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার। ১০ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৭ তম (অধিবর্ষে ২৬৮ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি  

১৩৪০ - ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি করে।

১৩৯৬ - দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।

১৪৯৩ - কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।

১৫২৪ - বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

১৬৩৯ - আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

১৬৫৪ - ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।

১৮০৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

১৮৯৭ - প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।

১৯১২ - কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

১৯১৭ - কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।

১৯৬৯ - ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।


১৯৭২ - নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।

১৯৭৪ - জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

১৯৭৭ - শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

১৯৯৭ - ইহুদীবাদী ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।

২০০৩ - জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম 

১৭৪৪ - প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।

১৮৮১ - চীনা লেখক লু শুন।

১৮৯৭ - নোবেলজয়ী [১৯৪৯] মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।

১৯৪৪ - মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।

১৯৫২ - ক্রিস্টোফার রীভ, মার্কিন চলচ্চিত্রাভিনেতা। সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

১৯৬৮ - মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ।

মৃত্যু 

১২৯৪ - প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান।

১৬১৭ - জাপানের সম্রাট গো-ইয়োজেই।

১৬৮০ - ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯৫৩ - জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৬২ - চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

১৯৭০ - সাহিত্যিক এরিক মারিয়া রেমর্ক।

২০০১ - সমর দাস, একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

২০০৩ - ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ।


সময়ের আলো/জেডি 
  বিষয়:   ২৫ সেপ্টেম্বর  ইতিহাস  ঘটনাবলি 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: