গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে : পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক দিন কমে যাওয়ার পর দেশে আবার বাড়তে শুরু করেছে গ্যাস সরবরাহ। কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো

2026-09-25T14:01:03+00:00
2026-09-25T14:04:56+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে : পেট্রোবাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ২:০৪ পিএম
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ছবি : সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক দিন কমে যাওয়ার পর দেশে আবার বাড়তে শুরু করেছে গ্যাস সরবরাহ। কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু হওয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহও বাড়ছে। এর আগে বৃহস্পতিবার সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে টার্মিনালে এলএনজি স্থানান্তর ব্যাহত হয়। এতে সন্ধ্যায় দেশের গ্যাস সরবরাহ ৪০ কোটি ঘনফুট কমে ২২০ কোটি ঘনফুটে নেমে আসে।

পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। দীর্ঘদিন ধরে ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবারের আগে সরবরাহ ছিল প্রায় ২৬০ কোটি ঘনফুট। শুক্রবার সকাল ১০টায় তা বেড়ে ২৩৪ কোটি ঘনফুট হয়েছে।


দেশের মোট গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীতে থাকা এক্সিলারেট ও সামিটের দুটি ভাসমান টার্মিনাল থেকে সর্বোচ্চ ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার এলএনজি সরবরাহ প্রায় ১০০ কোটি থেকে কমে ৫৯ কোটি ঘনফুটে নেমেছিল। শুক্রবার সকালে তা বেড়ে ৭৩ কোটি ঘনফুট হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহ ধীরে ধীরে আরও বাড়ানো হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   গ্যাস  সরবরাহ  বাড়ছে  পেট্রোবাংলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: