স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ টেরিটোরি সেলস অফিসার (টিএসও) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
টেরিটোরি সেলস অফিসার (টিএসও)। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীর স্মার্টফোন শিল্পে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্টে দক্ষতা, ইংরেজিতে সাবলীল যোগাযোগ এবং প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিংয়ে দক্ষতা থাকতে হবে। স্ব-উদ্যোগী হয়ে কাজ করার পাশাপাশি চাপের মধ্যে কাজ করার সক্ষমতাও থাকতে হবে।
দায়িত্বসমূহ
নির্বাচিত প্রার্থীকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে। টিমের সঙ্গে প্রতিদিনের সভা আয়োজন এবং বিক্রয় পরিকল্পনা শেয়ার করতে হবে। বাজারের বিক্রয় অংশীদারিত্ব নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের বিক্রয় নীতি বাস্তবায়ন ও নিয়মিত ফলোআপের দায়িত্বও থাকবে।
এ ছাড়া রিটেইল স্টক রক্ষণাবেক্ষণ, প্রতিদিনের চাহিদার ফলোআপ এবং রিটেইলার ও এমডির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত মান বজায় রাখতে টার্মিনাল ইমেজের রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনও করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন ২৭ হাজার থেকে ৩৭ হাজার টাকা। এর সঙ্গে ভ্রমণ ভাতা, দুটি উৎসব বোনাস, অর্ধবার্ষিক বেতন পর্যালোচনাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল : রাজশাহী।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
যোগাযোগের ঠিকানা : রানার প্লাজা, ১০ম তলা, নওয়াব বাড়ি রোড, বগুড়া।
আবেদনের শেষ সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬।
সময়ের আলো/এসএকে