জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না

2026-09-25T18:45:26+00:00
2026-09-25T19:29:04+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৭:২৯ পিএম
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের আগে এক বিক্ষোভ থেকে আটক করা হয় অভিনেত্রী সুসান সারান্ডনকে। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডারসহ অন্তত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার আগে এ বিক্ষোভ হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন ডেমোক্রেটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে।

বিক্ষোভের আয়োজন করে ইহুদি অধিকারকর্মী সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ সদর দফতরের বাইরে প্রায় ২০০ মানুষ জড়ো হন। তাদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। এতে লেখা ছিল—‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দাও’, ‘যুদ্ধ নয়’ এবং ‘ফিলিস্তিন মুক্ত করো’। 

বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ লাউডস্পিকারে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। কয়েকজন ফুটপাতে সরে গেলেও একটি দল রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকে। পরে সাইকেলে করে আসা পুলিশ সদস্যরা তাদের ঘিরে ফেলেন।

এরপর পুলিশ একে একে বিক্ষোভকারীদের সেখান থেকে তুলে নেয়। তাদের হাত পেছনে নিয়ে জিপ-টাই দিয়ে বেঁধে পুলিশের বাসে তোলা হয়। বাসে ওঠানোর সময়ও বিক্ষোভকারীরা নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকেন।   

বিক্ষোভে অংশ নেওয়া ৫০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানিজেহ মোরাদিয়ান রয়টার্সকে বলেন, গাজায় যা করা হচ্ছে, তাতে একটি পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তার ভাষ্য, এই কর্মকাণ্ড তাদের নামে ও তাদের করের অর্থে করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে কথা বলা তাদের দায়িত্ব।


এদিকে নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার মিডটাউন ম্যানহাটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়। বিক্ষোভের আয়োজক সংগঠনও পরে ১০০ জনের বেশি আটকের দাবি করেছে। ফলে গ্রেফতারের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে পার্থক্য রয়েছে।  

অন্যদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময়ও নেতানিয়াহুকে ঘিরে প্রতিবাদ দেখা যায়। তিনি মঞ্চে ওঠার পর বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একটি অংশ সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। রয়টার্সও জানিয়েছে, তার বক্তব্যের সময় কয়েক ডজন প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন।

নেতানিয়াহু তার ভাষণে গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তার বক্তব্যের আগে জাতিসংঘ সদর দফতরের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা গাজা যুদ্ধের প্রতিবাদ জানান এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা তার বক্তব্যের মাধ্যমে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন বা বৈধতা দেওয়ার বিরোধিতা করেন। 


সূত্র : রয়টার্স


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   জাতিসংঘ  নেতানিয়াহু  অস্কার  অভিনেত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: