জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে

2026-09-25T21:48:50+00:00
2026-09-25T21:48:50+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ পিএম 
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচি থেকে জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশের দাবি জানানো হয়।

মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি, জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি, এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে।

তিনি বলেন, বিপিসি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান— এটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। জনসেবামূলক প্রতিষ্ঠান হলে তার লক্ষ্য শুধু মুনাফা হতে পারে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগাতে হবে; দাম বাড়লেই পুরো বোঝা জনগণের ওপর চাপানো ন্যায়সংগত নয়।


স্বপন আরও বলেন, বিপিসির অতীত মুনাফা, অর্থের ব্যবহার এবং বর্তমান আমদানি ও পরিচালন ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক মূল্য, বিনিময় হার, পরিবহন ব্যয় ও বিপিসির লাভ-লোকসান বিবেচনায় স্বচ্ছ ও নিয়মিত মূল্য-সমন্বয় করতে হবে। মূল্যবৃদ্ধি অনিবার্য হলে তার অর্থনৈতিক ভিত্তি ও বিকল্পও জনগণের সামনে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, কৃষি, উৎপাদন ও বাজারমূল্যে এর প্রভাব পড়ে। শেষ পর্যন্ত এর চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে।

মানববন্ধন থেকে মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বিপিসির আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত মূল্য সমন্বয়ের দাবি জানানো হয়।


সময়ের আল/এমকে
  বিষয়:   জ্বালানি তেল  মূল্যবৃদ্ধি  প্রতিবাদ  জেএসডি  মানববন্ধন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: