নিখোঁজের ৭ দিন পর মাটি খুঁড়ে মিলল নারীর মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে নিখোঁজের ৭ দিন পর মাটির নিচে পুঁতে রাখা নাজু আক্তার (৩৪) নামে এক

2026-09-25T22:21:48+00:00
2026-09-25T22:21:48+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৭ দিন পর মাটি খুঁড়ে মিলল নারীর মরদেহ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পিএম 
নেত্রকোনা মডেল থানা। ছবি : সংগৃহীত
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে নিখোঁজের ৭ দিন পর মাটির নিচে পুঁতে রাখা নাজু আক্তার (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা নাজু আক্তারের মরদেহ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে স্বামী নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে মাটির নিচে পুঁতে রাখা মরদেহের স্থান শনাক্ত করা হয়।

ওসি আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়। ওই ঘটনার ক্ষোভ থেকেই নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন।


নাজু আক্তার নুরুল আমীনের ২য় স্ত্রী ছিলেন বলেও জানায় পুলিশ।

ওসি আরও জানান, নুরুল আমীন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নিখোঁজ  মাটি খুঁড়ে মিলল নারীর মরদেহ  মাটি খুঁড়ে মিলল মরদেহ  নারীর মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: