শিবচরে দুই বাসের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত

2026-09-25T18:34:09+00:00
2026-09-25T18:34:09+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিবচরে দুই বাসের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম 
দুর্ঘটনাকবলিত বাস । ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বাখরেকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকল হয়ে যাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এক পাশে ‘পালকি পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসটির চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকার দিকে আসা ‘হানিফ পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর বলেন, বিকেল ৩টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আবু জাফর আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ ও প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শিবচরে দুই বাসের সংঘর্ষ  বাবা-ছেলেসহ নিহত ৩ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: