ভাঙ্গায় মশাল মিছিলে স্থানীয়দের ধাওয়ায় ৩ ছাত্রলীগ কর্মী আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় মশাল মিছিল করার সময় স্থানীয়দের ধাওয়ায় তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে

2026-11-10T08:14:13+00:00
2026-11-10T08:14:13+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় মশাল মিছিলে স্থানীয়দের ধাওয়ায় ৩ ছাত্রলীগ কর্মী আটক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১৪ এএম 
মশাল মিছিলে স্থানীয়দের ধাওয়ায় ৩ ছাত্রলীগ কর্মী আটক। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় মশাল মিছিল করার সময় স্থানীয়দের ধাওয়ায় তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসদরের নুরপুর গ্রামের প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে এ মশাল মিছিলে স্লোগানের শোনা যায়, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনা ভয় নাই রাজ পথ ছাড়ি নাই’ তবে এ মশাল মিছিল বেশি সময় স্থায়ী হয়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেশ কিছু লোক সেখানে মশাল মিছিল বের করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আটক ব্যক্তিরা হলেন, রাহুল ইসলাম (১৬), পিতা ইসকান্দার শরীফ, সাং গঙ্গাধরদী; আশিক শেখ (১৬), পিতা মৃত ইকবাল শেখ, সাং ছিলাধরচর সদরদী এবং সামিউল শেখ (১৫), পিতা বাবুল শেখ, সাং ছিলাধরচর সদরদী। তারা সবাই ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে আমাদের হাতে তুলে দেন। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   ভাঙ্গা  মশাল মিছিল  স্থানীয়দের ধাওয়া  ছাত্রলীগ কর্মী  আটক  ফরিদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: