আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

লক্ষ্মীপুর সংবাদদাতা

সারাদেশ

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স

2026-11-10T05:36:19+00:00
2026-11-10T05:36:19+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন
লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ এএম 
সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হারুনুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই রায়পুর পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ। 

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হারুনুর রশিদ। কয়েক দিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হারুনুর রশিদ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

হারুনুর রশিদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   লক্ষ্মীপুর  আ.লীগ  সাবেক এমপি  হারুনুর রশিদ  মারা গেছেন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: