ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠক নিয়ে বিস্তারিত জানিয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ।
পেজেশকিয়ান বলেন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তা হলো আন্তর্জাতিক আইনের কাঠামো এবং সেই অনুযায়ী আমাদের যে অধিকার ও প্রাপ্যতা রয়েছে, সেগুলো।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে আমাদের অধিকার ও প্রাপ্যতার বাইরে আমরা আর কিছু চাইনি এবং চাইবও না। অন্য পক্ষ এতে সম্মত হলে, আমরা সেই ভিত্তিতেই একটি সমঝোতায় পৌঁছাচ্ছি।
সময়ের আলো/ইউএমএইচ