দুর্গাপূজায় ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ভাটা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দুর্গাপূজাকে সামনে রেখে এবার ভারতে ইলিশ রফতানি না করার জোরালো ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারত থেকে ইলিশ আমদানিও বন্ধ

2026-09-26T11:13:01+00:00
2026-09-26T11:15:04+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
দুর্গাপূজায় ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ভাটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১১:১৫ এএম
ইলিশ মাছ। ছবি : সংগৃহীত
দুর্গাপূজাকে সামনে রেখে এবার ভারতে ইলিশ রফতানি না করার জোরালো ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারত থেকে ইলিশ আমদানিও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর জারি করা এক সার্কুলারে ইলিশ রফতানির অভ্যন্তরীণ অনুমোদনগুলো বাতিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মতে, এবার দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ ভারতে যাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, বাংলাদেশে ভারতীয় ইলিশ আমদানির অনুমতিও দেওয়া হয়নি।


প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ সীমিত পরিমাণে ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়ে আসছিল। ২০১৯ সালে ৫০০ টন, ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন, ২০২১ সালে ১ হাজার ২০০ টন, ২০২২ সালে ১ হাজার ৩০০ টন, ২০২৩ সালে ৫৮৭ টন এবং ২০২৪ সালে ৫৭৭ টন ইলিশ ভারতে রফতানি হয়। সর্বশেষ বছরে পরিমাণ নেমে এসেছিল প্রায় ১৫০ টনে।

এদিকে, গত দুমাসে ভারত থেকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৫০০ টনের বেশি ইলিশ বাংলাদেশে এসেছে। এসব মাছের একটি বড় অংশ গুজরাটের ভারুচ ও পশ্চিমবঙ্গের হাওড়া থেকে সংগ্রহ করা হয় এবং চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

বাংলাদেশের ইলিশ রফতানি নিয়ে আলোচনা করতে গত আগস্টে ভারতীয় ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠকও করেছিল। তবে, শেষ পর্যন্ত এবার সেই অনুমতি মেলেনি। আগামী ৭ অক্টোবর থেকে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ হওয়ার কথা থাকায় চলতি বছর ভারতে ইলিশ রফতানির সুযোগও একপ্রকার বন্ধ হয়ে গেছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   দুর্গাপূজা  ভারত  বাংলাদেশ  ইলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: