আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সব ধরনের পোস্টার সরানোর নির্দেশ দিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) এ নির্দেশ প্রদান করেন তিনি। এসময় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন ও ফুটপাত দখলমুক্ত রাখতে নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ফুটপাত ও সড়কের ওপর থাকা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিস্তারিত আসছে...
সময়ের আলো/এমকে