পবিপ্রবির শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, স্থানীয় ৫ যুবকের বিরুদ্ধে মামলা

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।বুধবার

2026-09-26T18:18:27+00:00
2026-09-26T18:18:27+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পবিপ্রবির শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, স্থানীয় ৫ যুবকের বিরুদ্ধে মামলা
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : সময়ের আলো
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থী। এদিকে এ ঘটনায় কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে শ্রীরামপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি সংলগ্ন মাদ্রাসার পূর্ব পাশের পাকা রাস্তায় ওই শিক্ষার্থী যৌন নিপীড়নসহ ছিনতাইয়ের শিকার হন। পরে ২৩ সেপ্টেম্বর এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থী। 

আসামিরা হলেন স্থানীয় খলিল মৃধার ছেলে রিফাত মৃধা, সাত্তার তালুদারের ছেলে হাসান তালুকদার, হানিফ তালুকদারের ছেলে মাহিন তালুকদার, জলিল হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার ও আব্দুর রব তালুকদারের ছেলে রফিক তালুকদার। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন জড়িত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা পালিয়ে থাকায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে সকল ধরনের সহযোগিতা করতে প্রক্টোরিয়াল টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পবিপ্রবি  যৌন নিপীড়ন  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: