জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারে ব্যর্থ বিএনপি সরকার : সাদিক কায়েম

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচনে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। রাষ্ট্র সংস্কারের কথা বলা

2026-09-26T23:44:56+00:00
2026-09-26T23:44:56+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারে ব্যর্থ বিএনপি সরকার : সাদিক কায়েম
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি : সময়ের আলো
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচনে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। রাষ্ট্র সংস্কারের কথা বলা হলেও বর্তমান বিএনপি সরকার গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রীও আবু সাঈদের রংপুরে গিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন এবং রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। সেই নির্বাচন হওয়ার পর আমাদের নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য নির্বাচন মেনে নিয়েছিলেন। আমরা আশা করেছিলাম, বিএনপি সরকার রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেবে এবং গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ছাত্র গণজমায়েত অনুষ্ঠানে প্রধান আকর্ষণের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাকসু ভিপি অভিযোগ করেন, গত সাত মাসে বিএনপি সরকার জাতির সঙ্গে এবং জুলাই শহিদদের রক্তের সঙ্গে প্রতারণা করেছে। সারাদেশে চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলেও দাবি করেন তিনি।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা এখনো শহিদ ওসমান হাদি হত্যার বিচার করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারও করছে না। সেই বিচারের ক্ষেত্রে তাদের দীর্ঘসূত্রতা আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট রয়েছে। সাত মাসে তিন দফায় রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তার দাবি, বিশ্বের অন্যান্য দেশে তেলের দাম কমলেও বাংলাদেশে দাম বাড়ানোর পেছনে বিএনপি সরকারের সিন্ডিকেট রয়েছে।

ডাকসু ভিপি আরও অভিযোগ করেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড বিতরণের মাধ্যমে জনগণকে শোষণ করা হচ্ছে। একই সঙ্গে চাকরির ক্ষেত্রে মেধাকে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, আজকে তাদের সামগ্রিক ব্যর্থতা ও অরাজকতার মাধ্যমে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সারাদেশের মানুষ বিএনপি সরকার থেকে মুক্তি চায়।

বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণের অভিযোগ তুলে আবু সাদিক কায়েম বলেন, সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় নেতাদের উপাচার্য করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমরা সফলতার সঙ্গে এক বছর ডাকসুর দায়িত্ব পালন করেছি। আমরা ক্ষমতার চেয়ারে আর বসে থাকতে চাই না। বাংলাদেশে একটি নজির স্থাপন করেছি। কিন্তু আমরা আশঙ্কা করছি, এই বিএনপি সরকার ৯০ পরবর্তী বাংলাদেশের ক্যামপাসগুলোতে যেভাবে ছাত্র সংসদ বন্ধ করে দিয়েছিল, একই কায়দায় আবার ডাকসুসহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জুলাই সনদ  বাস্তবায়ন  রাষ্ট্র সংস্কার  ব্যর্থ বিএনপি  বিএনপি  সরকার  ডাকসু ভিপি আবু সাদিক কায়েম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: