খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিশু

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন

2026-09-27T00:10:47+00:00
2026-09-27T00:10:47+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫ শিশু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ এএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসার ৩ তলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)। তারা সবাই ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী।

মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, বিকেলে ৫ শিক্ষার্থী একসঙ্গে ভবনের ছাদে খেলতে যায়। কিছুক্ষণ পর ছাদ থেকে বিকট শব্দ শুনতে পান তারা। পরে সেখানে গিয়ে ৫ শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইউসুফ আলীর ধারণা, মাদরাসার ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শিক্ষার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, বিকেলে ছাদে খেলতে যাওয়ার পর হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ বলেন, দগ্ধ ৫ শিশুর সবার অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  দগ্ধ  শিশু  বিদ্যুৎস্পৃষ্ট  সময়ের আলো  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট  নারায়ণগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: