গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন পর্যটকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই যুক্তরাষ্ট্রের

2026-09-27T10:11:05+00:00
2026-09-27T10:11:05+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন পর্যটকসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম 
প্লাকা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ভবন ধসে গেছে। ছবি : সংগৃহীত
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই যুক্তরাষ্ট্রের নাগরিক বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) বিস্ফোরণে দুই তলা একটি ভবন ধসে পড়ে। শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহত চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। 

অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতি।

বিস্ফোরণে পাশের একটি ভবনের দুই নারী আহত হয়েছেন। আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোও খালি করে দেওয়া হয়েছে।

এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় ধরনের গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তিনি বলেন, বিস্ফোরণের ক্ষতি আশপাশের পুরো সড়ক এবং পেছনের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত দুটি ভবনও ভেঙে ফেলতে হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম কাঠিমেরিনি জানায়, নিহত চার মার্কিন পর্যটকের শুক্রবার সকাল ১১টার দিকে থাকার জায়গা ছেড়ে যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইটে ওঠার কথা ছিল। তবে তাঁরা সেই ফ্লাইটে উঠতে পারেননি।


এদিকে দুর্ঘটনার আগে প্লাকা এলাকার বাসিন্দারা গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক শর্টসার্কিটের ঝুঁকি নিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন বলে জানা গেছে। স্থানীয় একটি নাগরিক সংগঠনের দাবি, বিস্ফোরণস্থলের সড়কের এক বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার কথা জানিয়েছিলেন।

পুলিশও জানিয়েছে, গ্যাসের গন্ধ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছে। তবে বিস্ফোরণের সময় ভবনে থাকা পদার্থটির প্রকৃতি ও এর উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অ্যাক্রোপলিসের পাদদেশে অবস্থিত প্লাকা এথেন্সের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   গ্রিস  গ্যাস বিস্ফোরণ  মার্কিন পর্যটক  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: