ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে : চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ত্বরান্বিত করা এবং ফিলিস্তিনের

2026-09-27T03:13:25+00:00
2026-09-27T03:13:25+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে : চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৩ এএম 
ছবি : সংগৃহীত
ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ত্বরান্বিত করা এবং ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই রাখার ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।

হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে নেওয়া একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন। ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়া প্রয়োজন।

ফিলিস্তিনের বিষয়ে পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ অবশ্যই ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’—এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।


আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলেও মন্তব্য করেন হান ঝেং। তাঁর ভাষায়, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

আন্তর্জাতিক বিরোধ সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়ে হান ঝেং জাতিসংঘের কাঠামো ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ফিলিস্তিন  শাসন  চীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: