নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন আরও একটি মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র

2026-11-11T21:25:52+00:00
2026-11-11T21:25:52+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম 
নতুন মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স । ছবি : সংগৃহীত
নতুন আরও একটি মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। সেখানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

বুধবার (১১ নভেম্বর) দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মাটির নিচে থাকা মিসাইল সিটির ভেতর ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং এগুলো ছোড়ার লঞ্চ সিস্টেম আছে। তবে এ মিসাইল সিটি কোথায় অবস্থিত সেটির ব্যাপারে কোনো কিছু জানায়নি তাসনিম নিউজ। এছাড়া এটির ভেতর কত অস্ত্র আছে তাও প্রকাশ করা হয়নি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সব মিসাইল ও ড্রোন উৎপাদন কারখানা মাটির নিচে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যেন ড্রোন ও মিসাইল উৎপাদন ব্যহত করতে না পারে সেজন্যই এমন পরিকল্পনা করছে তেহরান।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এ সময় ইরানের মিসাইল উৎপাদন ব্যহত করতে চেয়েছিল তারা। তবে টানা ৪০ দিন চলা যুদ্ধে প্রতিদিনই ইরান অসংখ্য মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের মিসাইল সক্ষমতাকে তারা ধ্বংস করে দিয়েছেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নতুন  মিসাইল সিটি  উন্মোচন  ইরান  ইসলামিক বিপ্লবী গার্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: